• আজ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

কালীগঞ্জে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

| নিউজ রুম এডিটর ৪:৪০ অপরাহ্ণ | ২৯/০৬/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি আমন মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি, কৃষি অফিসার মাহমুদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগ সভাপতি রেফাজ রাঙ্গা, বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে ১ হাজার কৃষককে জনপ্রতি ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে পটাশ প্রদান করা হয়।