• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

| নিউজ রুম এডিটর ৪:৩২ অপরাহ্ণ | ১৭/০৭/২০২২ লিড নিউজ

বন্যার কারণে এবার এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে গেছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার বন্ধ থাকবে।

রোববার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এইচএসসি পরীক্ষার বিষয়ে তিনি বলেন, সাধারণত এসএসসি পরীক্ষার ২ মাস পর এইচএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু এবার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসএসসি পরীক্ষার দেড় মাস পর এইচএসসি পরীক্ষা শুরু হবে।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর, এইচএসসি নভেম্বরে

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয়। এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন।