• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ভোলায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ১

ভোলায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত দলীয় বিক্ষোভ কর্মসুচি শুরুতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় এক জন নিহত হয়েছেন এবং ২০ জন আহত হয়েছেন।

রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে পুরো শহর পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

নিহত ব্যাক্তির নাম আব্দুর রহিম। তিনি বিএনপি কর্মী। সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাসিন্দা তিনি।

তেল গ্যাসের দাম বৃদ্ধি ও লোডশেডিং এর প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। মিছিলের এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপির কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের হাতাহাতি হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাবার বুলেট ছুড়ে। সংঘর্ষে আহত অবস্থায় আব্দুর রহিমকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

এ সময় পুলিশ ব্যাপক গুলিবর্ষণ, লাঠিচার্জ করে। গণহারে গ্রেফতার করা হয় বলেও সাংবাদিকদের জানান বিএনপি সভাপতি।