• আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, বৃদ্ধ গ্রেপ্তার

| নিউজ রুম এডিটর ৭:৪৯ অপরাহ্ণ | ১৫/০৮/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট পৌরসভার উত্তর সাপ্টানা লাইনেরপাড় এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মনতাজ আলী (৬৬) নামে রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কিশোরীর মা লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেছেন। লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত মনতাজ আলী উত্তর সাপ্টানা লাইনেরপাড় এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

কিশোরীর মা জানান, তারা পরিত্যক্ত রেল লাইনের ধারে বসবাস করছেন। দুই বছর আগে তার স্বামীর মৃত্যুর পর তিনি এক মেয়ে ও তিন ছেলেকে নিয়ে দুর্বিসহ জীবনযাপন শুরু করেন। দিনমজুরি কাজ করে তিনি সংসার চালাচ্ছেন।

এদিকে দারিদ্র্যের সুযোগ নিয়ে বিভিন্ন সময় অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী প্রতিবেশি মনতাজ আলী তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে থাকেন এবং নিয়মিত তাদের বাড়িতে যাতায়াত শুরু করেন।

মনতাজ আলী সুযোগ বুঝে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। মনতাজ ওই কিশোরীকে প্রাণনাশের ভয় দেখান, সে যেন এ বিষয়ে কাউকে কিছু না জানায়। এরই মধ্যে কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে পরীক্ষা করে জানা যায়, কিশোরী ৫ মাসের অন্ত্বঃসত্তা।

কিশোরীর মা বলেন, আমরা খুব গরিব। এ ঘটনায় আমি অসহায় হয়ে পড়েছি। আমাদের দারিদ্র্যের সুযোগ নিয়ে মনতাজ আলী আমার মেয়ের চরম ক্ষতি করেছে। আমি তার বিচার চাই।

লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম জানান, অভিযুক্ত মনতাজ আলীকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের জবানবন্দি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকালে ভিকটিমের মেডিকেল টেস্ট সম্পন্ন করা হবে।