• আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

| নিউজ রুম এডিটর ১১:১৩ অপরাহ্ণ | ২৭/০৮/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার মহিলা কলেজ এলাকায় ট্রাকের ধাক্কায় শাহ আলম (৩৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুঘর্টনা ঘটে। নিহত শাহ আলম ওই ইউনিয়নের মটেরপাড় এলাকার খুরকু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, তুষভাণ্ডার বাজার থেকে ট্রাক্টর নিয়ে কাকিনার দিকে যাচ্ছিলেন চালক শাহ আলম।।এ সময় তুষভাণ্ডার মহিলা কলেজ এলাকায় পৌঁছালে বুড়িমারীগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ট্রাক্টরটি উল্টে যায়। চালক শাহ আলম ও তার একজন সহযোগী আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসকরা ট্রাক্টর চালক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।