=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ভারত সফরে দুই দেশেরই মঙ্গল হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশেরই মঙ্গল হবে। কারণ, প্রতিবেশী এ দেশের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই।’

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার দাউদকান্দির হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বীজ প্রযুক্তি ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘স্বাধীন বাংলাদেশে নেতিবাচক রাজনীতি চলে না। আমি অনুরোধ সবাইকে করছি, নেতিবাচক রাজনীতি বাদ দিন। ইতিবাচক পথে এসে আলোচনার মাধ্যমে সুষ্ঠু-সুন্দর নির্বাচন করা সম্ভব।

সাবেক কৃষিসচিব আনোয়ার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।

উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে দেখেন মন্ত্রী। মেলায় ফলদ, কৃষি যন্ত্রপাতি, মাছ ধরার পদ্ধতি, বীজসহ প্রায় অর্ধশত সরকারি ও বেসরকারি স্টল অংশ নিচ্ছে।