=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৬ ফেন্সিডিলসহ গ্রেফতার ০১

| নিউজ রুম এডিটর ৫:১৮ অপরাহ্ণ | ২৯/১০/২০২২ আইন ও আদালত

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ জীবননগর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) শেখ মাহাবুবুর রহমান এর নেতৃত্বে জীবননগর থানার এসআই(নিঃ) এসএম রায়হান, এএসআই(নিঃ) মোঃ মোখলেছুর রহমান, এএসআই(নিঃ) মোঃ ইউনুছ আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌরসভাধীন আশতলাপাড়া গ্রামস্থ কেন্দ্রীয় কবরস্থানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মোঃ সাদিকুর রহমান (৩২), কে ইং-২৮/১০/২২ তারিখ সকাল ১০.০৫ ঘটিকার সময় ৩৬ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।

থানা সুত্রে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ।