=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সমাবেশ থেকেই বিচারপতি মানিকের ওপর হামলা: ডিবি

সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ‘বিএনপির সমাবেশ থেকেই হয়েছিল’ বলে ধারণা করছে পুলিশ। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, প্রাথমিক ধারণা হলো— যেহেতু সেখানে বিএনপির সমাবেশ হচ্ছিল, সেই সমাবেশ থেকে এ হামলা হয়।

‘ইমো’ অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগে ছয়জনকে গ্রেফতারের বিষয়ে জানাতে এই সংবাদ সম্মলনে এসেছিলেন হারুন। সেখানে সাংবাদিকদের প্রশ্নে সাবেক বিচারপতি মানিকের ওপর হামলার প্রসঙ্গ উঠে আসে।

হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে জেনেছি, বিচারপতি মানিকের গাড়ি যাওয়ার সময় রাস্তা ফাঁকাই ছিল। আর সেখানে বিএনপির সমাবেশ হচ্ছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আর কোনো তথ্য পাওয়া গেলে পরে জানান হবে।

গত ২ নভেম্বের রাজধানীর পল্টনের পশ্চিম দিকে ফকিরাপুল বাজার মোড়ে সড়কে বিচারপতি মানিকের ওপর হমলার ঘটনা ঘটে। তার অভিযোগ, ওই সময়ে বিএনপির একটি মিছিল থেকে তার ওপর হামলা করা হয়।