• আজ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ইউক্রেন যুদ্ধে জড়াতে পারে বেলারুশ

| নিউজ রুম এডিটর ৬:৩৫ অপরাহ্ণ | ১৩/০১/২০২৩ আন্তর্জাতিক

যদি ইউক্রেন বেলারুশ বা রাশিয়ার কোনো ভূখণ্ড দখলের চেষ্টা করে তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নামতে পারে বেলারুশ। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসকে দেওয়া সাক্ষাৎকারের সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর আলজাজিরার।

গত বছর ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান চালানোর নামে ইউক্রেনে হামলা করে রাশিয়া। ওই সময় রাজধানী কিয়েভ দখলে বেলারুশ সীমান্ত থেকে ইউক্রেনে প্রবেশ করেছিল কয়েক হাজার রুশ সেনা।

ইউক্রেনে হামলা চালানোর পরই বেলারুশের সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধি করে মস্কো। সম্প্রতি ফের যৌথ মহড়া দিচ্ছে দুই দেশের সেনাবাহিনী। এতে শঙ্কা দেখা দিয়েছে, বেলারুশকে সঙ্গে নিয়ে নতুন করে আবারো হামলা চালানোর নির্দেশ দিতে পারেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তাস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আলেক্সে পোলিশেচুক আরও বলেছেন, বেলারুশের সঙ্গে রাশিয়া যৌথ মহড়া দিচ্ছে উস্কানি এবং দ্বন্দ্ব এড়াতে।