• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

বাজেট নিয়ে আ.লীগের সংবাদ সম্মেলন শনিবার

| নিউজ রুম এডিটর ১১:১৫ অপরাহ্ণ | ০২/০৬/২০২৩ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

প্রস্তাবিত ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংবাদ সম্মেলন শনিবার। বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতারা বাজেট জনবান্ধব ও সংকট উত্তরণের বাজেট দাবি করেন।

তারা বলেন, করোনা পরবর্তী প্রভাব ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে সৃষ্ট সংকটে সাধারণ মানুষের কথা বিবেচনা করেই বাজেট করা হয়েছে। এই বাজেট অবশ্যই আওয়ামী লীগের নির্বাচনি ইশতাহারের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলেও মনে করেন তারা।