• আজ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

নড়াইলে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ তিন জুয়াড়িকে গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৭:১৪ অপরাহ্ণ | ১২/০৬/২০২৩ অপরাধ-দুর্নীতি

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলা ডিবি পুলিশ জুয়ার সরঞ্জামসহ তিন জন জুয়াড়িকে গ্রেফতার করেছে।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (১১জুন) বিকালে নড়াইল সদর থানাধীন সীমাখালী বিলের মধ্য থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জয়দেব কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন- নড়াইল সদর উপজেলার বেদভিটা গ্রামের মৃত ফুল মিয়া শেখের ছেলে বাদশা মিয়া (৫৫) ও একই গ্রামের ওসমান গনি বিশ্বাসের ছেলে বিকুয়ার বিশ্বাস (৪০) ও একই উপজেলার বল্লারটোপ গ্রামের সোবহান শেখের ছেলে শিপলু শেখ (৩৫)। এ সময় জুয়ার আসর থেকে নগদ ছয় হাজার একশত) টাকা, দুই সেট তাস ও জুয়ার আসরে বসার কাজে ব্যবহৃত একটি মাদুর জব্দ করে পুলিশ। পুলিশ সুপার নির্দেশনায় জুয়ামুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।