• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

ঘোড়াঘাটে হাঁস-মুরগির খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ১১:১০ পূর্বাহ্ণ | ২২/০৬/২০২৩ অর্থনীতি

দিনাজপুরের ঘোড়াঘাটে পিজি ও নন-পিজি খামারিদের হাঁস-মুরগির খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা সংক্রান্ত প্রশিক্ষণ এবং মাঠ প্রদর্শনী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুন) সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হলরুমে দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আর্থিক সহযোগিতায় এ প্রশিক্ষণ এবং মাঠ প্রদর্শনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার দে, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন, ভেটেরিনারি সার্জন ডাঃ আরিফা পারভীন বন্যা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল মতিন প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পিজি ও নন-পিজি ৪০ জন খামারি অংশগ্রহণ করেন।