• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

সিলেটে লাঙ্গল প্রতীক মেয়রের অভিযোগ তার এজেন্ট বের করে দিচ্ছে ছাত্রলীগ

| নিউজ রুম এডিটর ১১:১২ পূর্বাহ্ণ | ২২/০৬/২০২৩ রাজনীতি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে লাঙ্গল প্রতীক মেয়রের অভিযোগ তার এজেন্ট বের করে দিচ্ছে ছাত্রলীগকর্মীরা। বুধবার (২১ জুন) সকাল সাড়ে ৯টায় নগরীর সাগরদিঘীরপারস্থ আনন্দ নিকেতন স্কুলে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বাবুল বলেন, আমি শুরু থেকেই সন্দেহ প্রকাশ করে আসছিলাম, নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে। আমি আনন্দ নিকেতন স্কুলে ভোট দিতে এসেছি। এখানে পেশীশক্তি প্রদর্শন করা হচ্ছে। ভোটার না কিচ্ছু না, তবুও নৌকার কার্ড গলায় ঝুলিয়ে কেন্দ্রে এসে ভোটারদের ধমকাচ্ছে সন্ত্রাসীরা। আমার কাছে বার বার ফোন আসছে, নগরীর বিভিন্ন কেন্দ্র থেকে লাঙ্গলের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, অনেক কেন্দ্রে ঢুকতেই দেওয়া হয় নি। এইমাত্র খবর পেলাম সিলেট সরকারি পাইলট হাই স্কুল কেন্দ্র থেকে আমার লাঙ্গলের সকল এজেন্টকে বের করে দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী গুন্ডারা। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি এখনই যাচ্ছি পাইলট স্কুলে। আমি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানাব।