• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

শরিক ৩৬ দলের নাম মুখস্থ বলতে পারলে ফখরুলকে যা দেবেন তথ্যমন্ত্রী

| নিউজ রুম এডিটর ৫:৩৫ অপরাহ্ণ | ০৬/০৭/২০২৩ আওয়ামী লীগ, রাজনীতি

শরিক ১২ কিংবা ৩৬ দলের নাম মুখস্থ বলতে পারলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ দেবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলচ্চিত্র শিল্পের উত্থানে মন্ত্রীকে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

শরিক ১২টি দলের সঙ্গে বৈঠক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আগামী জুলাই থেকে সরকারবিরোধী একদফা আন্দোলনের প্রস্তুতির কথা জানিয়েছেন। প্রস্তুতিতে ৩৬টি দল তাদের সঙ্গে অংশগ্রহণ করবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান বলেন, বিএনপি জোটে আসলে কতটি দল আছে, সেটা নিয়ে একটি পরীক্ষা-নিরীক্ষা করা যেতে পারে। মাস্টার্সের একটি থিসিস অন্তত হতে পারে- বিএনপি জোটে কখন কতটি দল। তারা অনেকটা অ্যামিবার মতো। অ্যামিবা কখনো নিজেকে দ্বিখণ্ডিত করে, বাড়ে। সুতরাং বিএনপি ও অ্যামিবার মধ্যে প্রচুর মিল খুঁজে পাওয়া যায়।

তথ্যমন্ত্রী বলেন, ১২ কিংবা ৩৬ দলের নাম যদি মির্জা ফখরুল নিজে মুখস্থ বলতে পারেন- আপনারা (সাংবাদিক) কোনো সংবাদ সম্মেলনে তাকে একবার জিজ্ঞাসা করবেন, আপনি দলগুলোর নাম মুখস্থ একটু বলেন। তিনি বলতে পারলে তাকে আমরা ধন্যবাদ জানাব।