• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

কালীগঞ্জে পঁচা আম নিয়ে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

| নিউজ রুম এডিটর ২:০১ অপরাহ্ণ | ১২/০৭/২০২৩ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে পচা আম বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষে আজিজার রহমান (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেটে এ ঘটনা ঘটে।

নিহত আজিজার রহমান রংপুরের গংগাচড়া উপজেলার লক্ষ্ণীটারী ইউনিয়নের ইচলির চর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইচলির চর গ্রামের আনারুল ইসলাম সিরাজুল মার্কেটে আম বিক্রি করেন। সোমবার (১০ জুলাই) তার কাছ থেকে আম কিনেন একই গ্রামের শামীম ও শাহীন। সেই আম পচা ছিল, যা নিয়ে সোমবারও ক্রেতা-বিক্রেতার মাঝে বিতর্ক হয়। এরই জের ধরে মঙ্গলবার পুনরায় ক্রেতা-বিক্রেতার তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে গড়ায়। এ সময় আনারুল ইসলামকে লাঠি দিয়ে আঘাত করতে গেলে পাশের দোকানে বসে থাকা বৃদ্ধ আজিজার রহমান হামলার শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কালীগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, আম বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাশে বসে থাকা বৃদ্ধ আজিজার রহমান নিহত হয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।