=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৩ জুয়াড়ির কারাদন্ড

| নিউজ রুম এডিটর ১১:২৪ পূর্বাহ্ণ | ১৬/০৭/২০২৩ জাতীয়

শনিবার (১৫ জুলাই) রাতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ কারাদন্ড প্রদান করেন। এর আগে ৯ টায় উপজেলার সিংড়া ইউনিয়নের চাঁদপাড়া বাজারে মাসুদুল ইসলামের চাতালে প্রকাশ্যে জুয়া খেলার সময় ঘোড়াঘাট থানা পুলিশ তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালত হাজির করেন।

দন্ডপ্রাপ্ত হলেন, উপজেলার ভর্নাপাড়া গ্রামের মৃত হাসেম আলীর ছেলে তুহিন মিয়া (৫০), একই উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত রবিয়া প্রধানের ছেলে সফিকুল ইসলাম (৪৮) ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তেকানী গ্রামের হামেদ আলীর ছেলে আন্তাজ আলী (৩৬)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত ব্যক্তিদেরকে রবিবার (১৬ জুলাই) সকালে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।