• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

রাজধানীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু

| নিউজ রুম এডিটর ৪:২৮ অপরাহ্ণ | ১৯/০৭/২০২৩ জাতীয়

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য বুধবার দুপর থেকে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ের কাছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। যেখানে শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ চলছে।

সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া শোভাযাত্রায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও অংশ নেবেন।
তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই সঙ্গে রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের শহর ও জেলায় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।

গতকাল মঙ্গলবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাজধানীসহ রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের সব নগর ও জেলা ইউনিটে এ শোভাযাত্রা বের করে।