• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা‘র উদ্দ্যোগে দিনাজপুরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ,র‌্যালি,আলোচনা সভা ও বৃক্ষরোপন

| নিউজ রুম এডিটর ২:৫২ অপরাহ্ণ | ০২/০৮/২০২৩ জাতীয়, দিনাজপুর

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি: শোকাবহ আগষ্ট মাস। বাঙ্গালীর জাতীয় জীবনে বেদনাবিধুর মাস, আগষ্ট মানেই শোকের মাস,বেদনার মাস। এই মাসে বাঙ্গালীর অবিসংবাদিত নেতা জাতির জনককে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। আগষ্টের প্রথম দিনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকীতে দিনাজপুর প্রেসক্লাব চত্বরে জাতিরজনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালো জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্যরা।

১ আগষ্ট মঙ্গলবার সকাল ৯টায় দিনাজপুর প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা কমিটির আয়োজনে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা ,বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মুনিরুজ্জামান জুয়েল,বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা কমিটির সভাপতি শাহজাহান নভেল,আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম ,বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন,বঙ্গবন্ধু সৈনিকলীগ জেলা কমিটির সভাপতি মো: কামাল হোসেন,রহমতউল্ল্যা রহমত,প্রদীপ কুমার ঘোষ,মানিক বসাক ও শিক্ষক কামরুন নাহার প্রমুখ ।

এর আগে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা কমিটির সদস্য,সমর্থক এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। জাতিরজনকের মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শোকের মাসে প্রত্যয় ও শপথে শোককে শক্তিতে পরিণত করার অভয়মন্ত্রে আবার উদ্দীপিত হবে বাঙ্গালী জাতি।

প্রথম দিনের কর্মসুচিতে শিশু কিশোর মেলার সদস্যারা ছাড়াও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এরপর শিশু কিশোর ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ ও ক্লাব চত্বরে বৃক্ষ রোপন করেন তারা।