=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়ালে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

| নিউজ রুম এডিটর ১১:৪৪ অপরাহ্ণ | ২৬/০৯/২০২৩ লালমনিরহাট, সারাদেশ

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে নজরুল ইসলামের (৬০) বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮ দিকে কালীগঞ্জ থানায় মামলা করেছেন ওই কিশোরীর বাবা। অভিযুক্ত নজরুল ইসলাম ওই উপজেলার কাকিনা ইউনিয়নের রাজবাড়ী এলাকার মৃত ইসহাক আলীর পুত্র।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন থেকে নজরুল ইসলাম (৬০) ওই কিশোরীকে বিরক্ত করে আসছিল। বিষয়টি পরিবারের লোকজন জানার পর মেয়ের বাবা নিজেই মেয়েকে স্কুলে আনা নেয়া করেন। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে মেয়েটি ঘর ঝাড়ু দেয়ার পর বাহিরের উঠান ঝাড়ু দিতে গেলে নজরুল ইসলাম পিছন থেকে মেয়েটিকে জড়িয়ে মুখ চেপে ধরে জোর করে বাড়ির পিছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির আত্মচিৎকারে এলাকাবাসী নজরুল ইসলামকে আটকে রাখার চেষ্টা করলে কৌশলে পালিয়ে যান।

এ বিষয়ে কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু জানান, মেয়ের বাবা-আমার কাছে এসে ছিলেন। বিষয়টি যেহেতু নারী শিশু তাই আমি তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার আর পরামর্শ দিয়েছি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।