• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

যানবাহন ভাঙচুরের চেষ্টায় যুবদল নেতাকে পুলিশে দিলো যুবলীগ

| নিউজ রুম এডিটর ৮:৩৭ পূর্বাহ্ণ | ০৬/১১/২০২৩ আইন ও আদালত, রাজনীতি

ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুরকে (৫১) যানবাহন ভাঙচুরের চেষ্টাকালে আটক করে পুলিশে সোপর্দ করেছেন যুবলীগের নেতাকর্মীরা।
রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ছোট খোঁচাবাড়ি এলাকায় যানবাহন ভাঙচুরের চেষ্টাকালে আটক কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মাহেবুল্লাহ আবু নুর। ছবি: সময় সংবাদ
রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ছোট খোঁচাবাড়ি এলাকায় যানবাহন ভাঙচুরের চেষ্টাকালে আটক কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মাহেবুল্লাহ আবু নুর।

সদর উপজেলার নারগুন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুর নবী জানান, সন্ধ্যায় কয়েকজন যুবলীগ নেতাকর্মী শহর থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় তারা কয়েকজন যুবককে সড়কে চলাচলকারী যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখেন। পরে যুবলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও যুবদল নেতা মাহেবুল্লাহ ধরা পড়েন। তল্লাশি করে তার কাছে পেট্রোল ও ব্যাগভর্তি ইট পাওয়া যায়। পরে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন জানান, যুবলীগ নেতাকর্মীরা যে অভিযোগ করছেন, তা সম্পূর্ণ মিথ্যা। মাহেবুল্লাহ সাংগঠনিক কাজে খোঁচাবাড়ির দিকে যাচ্ছিলেন। ওই সময় যুবলীগ নেতাকর্মীরা রাজনৈতিক ফায়দা লুটতে তাকে আটক করে মারধরের পর পুলিশের কাছে তুলে দেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, গাড়িতে আগুন দেয়ার চেষ্টাকালে যুবদল নেতা মাহেবুল্লাহকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। সেসব মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (৬ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হবে।