• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ব্রাজিলের মাঠে আর্জেন্টিনার জয়োৎসব

| নিউজ রুম এডিটর ১১:০৪ পূর্বাহ্ণ | ২২/১১/২০২৩ খেলাধুলা, ফুটবল

 

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিলের খেলা মাঠে গড়াল। মেসির বিশ্বকাপজয়ী দলের সঙ্গে নেইমারহীন ব্রাজিল অবশ্য কম ফেবারিট হয়েই মাঠে নামে। ব্রাজিল দলে ছিল একাধিক ইনজুরি। দলে ছিলেন না রিয়াল মাদ্রিদ স্টার ভিনিসিউস জুনিয়রও। তবে নিজেদের মাঠে খেলা থাকায় দর্শকদের সামনে অনেকটা ভালো খেলা উপহার দিবে সেটাই দেখার বিষয় ছিল।

মাঠে অবশ্য ছেড়ে কথা বলেনি ব্রাজিল। শক্তিশালী আর্জেন্টিনার সঙ্গে চোখে চোখ রেখে খেলেছে রদ্রিগোরা। কোনো গোলের দেখা না পেয়ে বিরতিতে যেতে হয় এই দুই দলকে। তবে বিরতির আগে গোল পেতে পারতো ব্রাজিল। রোমেরো একটা নিশ্চিত গোল বাঁচিয়ে আর্জেন্টিনাকে রক্ষা করে।

বিরতির পরও খেলা চলতে থাকে পাল্লা দিয়ে। ভালো খেলতে থাকা ব্রাজিল খেই হারায় ৬৩ মিনিটে। লো সেলসোর করা কর্নারে ফ্রি হেডার ছিলেন ওতামেন্দি। সুযোগটা কাজে লাগান আর্জেন্টিনার এই প্রবীণ ফুটবলার। পাওয়ারফুল হেডে দলের একমাত্র গোলটি করেন তিনি। যেটা ব্রাজিলের গোল কিপারের চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।

৮১ মিনিটে ডি পলকে ফাউল করে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন জোয়েলিনটন। ১০ জনে পরিণত হওয়া ব্রাজিলের আর ম্যাচে ফেরা হয়নি। ১-০ গোলে মারাকানায় আকাশি-নীলরা ম্যাচ শেষে জয়ের উৎসব করে।