=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ দোকান ভস্মীভূত 

| নিউজ রুম এডিটর ৫:৩৬ অপরাহ্ণ | ২৪/০১/২০২৪ লালমনিরহাট, সারাদেশ
আজিজুল ইসলাম বারী,লালমিনরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধার বড়খাতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আরো কয়েকটি দোকান আংশিক পুড়ে যায়।
বুধবার (২৪ জানুয়ারী) ভোররাতে ওই উপজেলার বড়খাতা বাজারে অগ্নিকাণ্ডের
ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে প্রায় দের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবী করেন।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, ভোররাতে বড়খাতা বাজারে একটি প্লাস্টিকের দোকানে থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিস এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে নয়টি দোকান নগদ টাকা ও মালামাল সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়।
বড়খাতা বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহ পরান বলেন, দোকানের নগদ ১০ লক্ষ টাকা সহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। ঋণ নিয়ে ব্যবসা শুরু করছি এখন সব পড়ে গেল।
কাপড় ব্যবসায়ী রঞ্জিত বলেন, দোকানে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল ছিল ভোর রাতেই সব পুড়ে ছাই হয়ে গেল। সব হারিয়ে আমরা এখন পথে বসে গেলাম।
বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অগ্নিকাণ্ডে তিনটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় তিনটি দোকান মিলে দেড় কোটি টাকা মালামাল পুড়ে গেছে।
হাতীবান্ধা  ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনির হোসেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কীর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ অগ্নিকাণ্ডে প্রায় ৯টি দোকানের মালামাল পুড়ে গেছে।