• আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

লালমনিরহাটে স্বেচ্ছাসেবকদল নেতার মরদেহ উদ্ধার

| নিউজ রুম এডিটর ৫:৪৯ অপরাহ্ণ | ১১/০৩/২০২৪ লালমনিরহাট, সারাদেশ

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে ফেরদৌস আহমেদ (৪০) নামের এক স্বেচ্ছাসেবকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মার্চ) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন একটি সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ফেরদৌস সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি এবং ওই ইউনিয়নের আনন্দবাজার এলাকার নুরুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফেরদৌস গতকাল রোববার সকালে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা বলে বাড়ি থেকে বের হন। বিকেলের পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। এরপর সোমবার সকাল ৭টার দিকে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, নিহতের শরীরে দৃশ্যমান আঘাতের বড় কোনো চিহ্ন পাওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।