• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

বনানীতে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়ন

| নিউজ রুম এডিটর ৫:৪৫ অপরাহ্ণ | ০৪/০৫/২০২৪ ঢাকা, সারাদেশ

 

রাজধানীর বনানীতে কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে পোশাক শ্রমিকরা।

( ৪ মে ) শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটের দিকে তারা সড়কে অবস্থান নেন। এতে মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কপথে সৃষ্টি হয় তীব্র যানজট।

পরবর্তীতে সকাল ৯ টার দিকে প্রশাসনের আশ্বাসে তারা সড়ক ছেড়ে পাশের রেল লাইনে অবস্থান নেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, পোশাক কারখানার মালিকপক্ষ কিছু না জানিয়ে কারখানা বন্ধের নোটিশ লাগিয়ে দেয়।
আসন্ন কুরবানীর ঈদের আগে এভাবে কারখানা বন্ধ করে দেওয়াতে ক্ষুব্ধ তারা।

শ্রমিকদের দাবি তিন মাসের বেতন এবং কুরবানী ঈদের বোনাস মালিক কে দিতে হবে।

এ বিষয়ে নেপারেল গার্মেন্টস লিমিটেড নামক এই পোষাক কারখানার মালিক পক্ষের কাছে কারখানা বন্ধের বিষয়ে জানতে চাওয়া হলে তারা কোন সদুত্তর দিতে পারেননি।

এ বিষয়ে বনানী থানার ওসি কাজী সাহান হক বলেন, নেপারেল গার্মেন্টস নামক একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে আন্দোলন করছে শ্রমিকরা। তারা বিভিন্ন সড়ক অবরোধ করেছে। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।