• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

৫৫ কেজি সোনা চুরি: প্রতিবেদনের তারিখ পেছালো

| নিউজ রুম এডিটর ১১:২২ অপরাহ্ণ | ৩০/০৬/২০২৪ ঢাকা, লিড নিউজ, সারাদেশ

মোঃরফিকুল ইসলাম মিঠু উত্তরা ঢাকা।।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজি সোনা চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৭ আগস্ট ধার্য করেছেন আদালত।

রোববার (৩০ জুন) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল । কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ পেছালেন।

এখন পর্যন্ত মামলাটিতে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন-সহকারী রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম, শাহিদুল ইসলাম সাহেদ, আকরাম শেখ, মাসুম রানা, সিপাহী মোজাম্মেল হক, নিয়ামত হাওলাদার, রেজাউল করিম ও আফজাল হোসেন।

জানা গেছে, প্রায় ১৫ কোটি টাকা মূল্যের এসব স্বর্ণ উধাওয়ের বিষয়টি গত বছরের ৩ সেপ্টেম্বর অফিস খোলার পর কর্মকর্তাদের নজরে আসে। এ ঘটনায় কাস্টমসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মূলত যে স্বর্ণ যাত্রীদের কাছ থেকে জব্দ করা হতো তা কাস্টমস হাউজের গুদামে রাখা হয়েছিল। তবে কীভাবে এতো স্বর্ণ উধাও হলো সে বিষয়ে কাস্টমসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।