• আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

গুমের শিকার ব্যক্তিদের বর্ণনার সাথে মিল পাওয়া গেছে আয়নাঘরের

গুমের ঘটনায় সবচেয়ে বেশি অভিযোগ র‌্যাবের বিরুদ্ধে। গুমের শিকার ব্যক্তিদের বর্ণনার সাথে ডিজিএফআইয়ের আয়নাঘরের মিল পাওয়া গেছে। বৃহষ্পতিবার সকালে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ১৩ কার্যদিবসের মধ্যে ৪শ মানুষের গুমের অভিযোগ পাওয়া গেছে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, ২০০৯-২০২৩ গত ১৫ বছরে দেশে গুমের শিকার হয়েছেন ৬১১ জন।এর মধ্যে ৭৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অপহরণের পর ছেড়ে দেওয়া হয়েছে ৬২ জনকে। ৭৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

২০০৯ সালের ৬ জানুয়ারী থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত সময়ে গুমের শিকার ব্যক্তি বা পরিবারের কাছ থেকে অভিযোগ নিচ্ছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি। এ নিয়ে বৃহষ্পতিবার সকালে রাজধানীর গুলশানে কমিশনের অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিএফআইয়ের আয়নাঘর ২৫ সেপ্টেম্বর এবং ডিবি ও সিটিটিসির জিজ্ঞাসাবাদ রুম ১ অক্টোবর পরিদর্শন করেছেন। গুমের শিকার ৭৫ জনের বক্তব্য নিয়েছে কমিশন।

কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরি বলেন, কমিশন অভিযুক্ত ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে আদালতে কোন চার্জশীট দিবে না, রিপোর্ট দিবে সরকারের কাছে।

১০ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত গুমের বিষয়ে অভিযোগ নেয়া হবে। প্রয়োজনে সময় আরো বাড়ানো হবে কিনা, এ ব্যাপারে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।