• আজ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

৭ দিন সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

 

রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৮ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সাড়ে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এ সময় সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের মধ্যে অন্যতম হচ্ছে রানওয়ে লাইটিং সিস্টেম মেইনটেন্যান্স কার্যক্রম।

আগামী ৮ নভেম্বর রাত থেকে ১৪ নভেম্বর রাত অর্থাৎ এই সাত দিন বাংলাদেশ সময় রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত (সাড়ে ৩ ঘণ্টা) এই কাজ চলবে। এ সময় রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে বিষয়টি জানাতে এরই মধ্যে নোটিশ জারি করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, বিমানবন্দরের যাত্রীদের তাদের নিজ নিজ ফ্লাইট সম্পর্কে আগাম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে এবং যাত্রীদের তাঁদের ফ্লাইটসূচি পুনরায় নিশ্চিত হওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে।

প্রয়োজনে বিমানবন্দরের কল সেন্টার ১৩৬০০-তে কল করার পরামর্শ দেন তিনি।

এর আগে রক্ষণাবেক্ষণ কাজের জন্য চলতি বছরের ১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ ছিল বিমানবন্দরের রানওয়ে। তার আগে ২০২২ সালের ১০ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ১০ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত বিমানবন্দরের থার্ড টার্মিনালের নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে নির্মাণকাজের জন্যও রানওয়ে বন্ধ রাখা হয়েছিল।