• আজ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

সমস্যা সমাধান করতে গিয়ে ইউপি সদস্য কারাগারে

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে জমি সংক্রান্ত ঝামেলা মীমাংসা করতে গিয়ে কারাগারে গেলেন জয়নাল আবেদীন বাবলু নামে এক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। জয়নাল আবেদীন বাবলু কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান।
সোমবার (২ ডিসেম্ব) দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ তকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
আটককৃত ইউপি সদস্যের পরিবার জানায়, ভোটমারী ইউনিয়নের শৈলমারী এলাকার রনজিৎ কুমার ও আমিনুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।এ নিয়ে গত তিনদিন আগে তাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন বাবলু মীমাংসা করার চেষ্টা করেন।
পরে আমিনুর রহমান বাদী হয়ে কালীগঞ্জ থানায় জয়নাল আবেদীন বাবলু ও রঞ্জিত কুমারসহ ১০ জনের নামে একটি মামলা দায়ের করেন। পরে সোমবার দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ বাবলুকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, জমি সংক্রান্ত বিষয়ে এজাহারের সূত্র ধরে ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।