• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ভারতীয় থান কাপড়সহ ৪৬ লাখ টাকার মালামাল জব্দ সিলেট

| নিউজ রুম এডিটর ২:৩১ অপরাহ্ণ | ২০/১২/২০২৪ অপরাধ-দুর্নীতি

ভারতীয় থানা কাপড়সহ বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল জব্দ কেেছ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার জব্দ তালিকা শেষে সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের অধিনায়ক লে.কর্নেল একে এম জাকারিয়া কাদের এ তথ্য নিশ্চিত করেন।

অধিনায়ক (সিও বিজিবি) জানান, ব্যাটালিয়নের নারায়তলা বিওপির বিজিবি টহল দল পৃথক দুটি অভিযানে বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত সংলগ্ন কামারভিটা ও শহীদ মিনার এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ভারতীয় থান কাপড়, কসমেটিক, মদের চালান জব্দ করে।

একই ব্যাটালিয়নের সদর উপজেলার বনগাঁও,বিশ্বম্ভরপুরের ডলুরা,চিনাকান্দি,তাহিরপুরের লাউরগড়, চারাগাঁও বিওপির বিজিবি টহল দল পৃথথ পৃথক অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় কয়লা, গবাদি পশু (গরু), চিনি, কম্বল,মসলা , ভারতে পাচারকালে সুপারীর চালান জব্দ করেছে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৪৫ লাখ ৩৫ হাজার ৪৫০ টাকা।