• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্থগিত

| নিউজ রুম এডিটর ৯:২৩ অপরাহ্ণ | ০৩/০১/২০২৫ বিএনপি, রাজনীতি

 

রাকিবুল আওয়াল পাপুল:  শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির স্থগিত ঘোষণা করেছে বিএনপি। ২ জানুয়ারি বৃহস্পতিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২ জানুয়ারি দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনও সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।

জানা যায়, গত ৩ নভেম্বর আগের কমিটি বিলুপ্ত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।