• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

সুনামগঞ্জ জেলা শহর থেকে ভারতীয় থান কাপড় কসমেটিকসসহ ৪৩ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ

| নিউজ রুম এডিটর ৬:০৮ অপরাহ্ণ | ১৮/০১/২০২৫ অপরাধ-দুর্নীতি, সিলেট

সিলেট: ভারতীয় থান কাপড় কসমেটিকসহ ৪৩ লাখ টাকার চোরাচালানের পণ্য সুনামগঞ্জ জেলা শহর থেকে জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র‌্যাব)।

র‌্যাব-৯ সিলেটের সিপিসি -৩ সুনামগঞ্জ ক্যাম্পের টহলদল সুনামগঞ্জ জেলা শহরের ষোলঘর থেকে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারতের মেঘালয় থেকে নিয়ে আসা থানকাপড়, কসেমেটিকস , খাদ্যসামগ্রীসহ এসব চোরাচালানের পণ্য জব্দ করেছে।
জব্দকৃত পণ্যসামগ্রী’র মধ্যে রয়েছে,ভারতীয় ৮৪৮ পিস শাড়ি, ৪২ থান জর্জেট কাপড়, জনসন বেবী লোশন,বড়প্লাস বডি লোশন, নেসলে কিটকাট চকলেট, ডাব ক্রিমবার সাবান, কাবেরি মেহেদি কোন। জব্দকৃত এসব পণ্যের মুল্য প্রায় ৪২ লাখ ১৪ হাজার ৩৮০ টাকা।

শুক্রবার রাতে র‌্যাব-৯ সিলেটর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করে বলেন, এরপুর্বে বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা শহরের ষোলঘর এলাকা থেকে ওইসব চোরাচালানের ভারতীয় পণ্য র‌্যাব জব্দ করে। অভিযানে পুলিশ সহযোগিতা করেছে বলে জানান র‌্যাবের মিডিয়া অফিসার।