• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

সাইফের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’ খ্যাত রনিত

| নিউজ রুম এডিটর ৪:০০ অপরাহ্ণ | ২২/০১/২০২৫ আন্তর্জাতিক, বিনোদন

 

নতুন বছরটা যেন ভালো যাচ্ছে না বলিউড সুপারস্টার সাইফ আলি খানের। নিজ বাড়িতে হামলার শিকার হয়ে পাঁচ দিন পর বাড়ি ফিরেছেন তিনি। তবে তার নিরাপত্তা আরও জোরালো করা হচ্ছে।

সাইফ আলি খানের নিরাপত্তার জন্য ‘কেডি পাঠক’ খ্যাত অভিনেতা রনিত রায় ও তার টিম দায়িত্ব নিয়েছেন। এখন থেকে রনিত রায়ের নিরাপত্তা সংস্থা সাইফের পরিবারের সুরক্ষার দায়িত্ব পালন করবে।

হিন্দুস্তান টাইমসের খবরে, নিজের বাড়িতে সাইফ আলির খানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর বাড়ানো হয়েছে তার নিরাপত্তা। রনিত রায়ের নিরাপত্তা সংস্থা থেকে সিকিউরিটি নিয়েছেন বলেও জানা যায়।

রনিত বলেছেন, ‘আমরা সাইফের জন্য এখানে আছি। ও এখন ভালো আছেন।’

অভিনেতা রনিত এস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন এজেন্সির মালিক। তিনি অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, করণ জোহরের মতো সমস্ত বলিউড তারকাদের নিরাপত্তা প্রদান করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (২১ জানুয়ারি) হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সাইফ। নিজ গাড়িতে করে বান্দ্রার বাড়িতে ফেরেন অভিনেতা। চিকিৎসকরা জানান, আপাতত সুস্থ অভিনেতা। তবে তার অস্ত্রোপচার হওয়ায় পুরোপুরি সুস্থ হতে আরও কিছু সময় প্রয়োজন। তাই কিছুদিন বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে।