• আজ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর |

প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন অভ্যুত্থানে আহতরা

| নিউজ রুম এডিটর ৯:৩৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২, ২০২৫ বাংলাদেশ, লিড নিউজ

 

জুলাই গণঅভ্যুত্থানে আহতরা নিজেদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার দিকে যাচ্ছেন। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মিরপুর সড়ক থেকে অবরোধ তুলে নিয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা শুরু করেন।

জানা গেছে, সড়ক ছেড়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে জড়ো হচ্ছেন তারা। তাদের মধ্যে যারা হাসপাতালে ভর্তি রয়েছে, তারা হাসপাতালের কাগজ নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাবেন।

এর আগে, আজ সারাদিনই সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মিরপুর সড়কে অবস্থান নেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা। পরে দুপুরের দিকে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন তারা। তবে বিকেল ৪টার পর তারা সেই কর্মসূচি স্থগিত করে শিশুমেলার মোড়েই অবস্থান করবেন বলে জানান।

সবশেষ তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন।