• আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

নয়াপল্টনে উত্তাল পরিস্থিতি, সতর্ক অবস্থানে পুলিশ

| নিউজ রুম এডিটর ১:২৮ অপরাহ্ণ | ২৫/০৩/২০২৫ জাতীয়, বাংলাদেশ

বকেয়া বেতনের দাবিতে শ্রম অধিদফতর অবরোধ করতে এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালান শ্রমিকরা।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে নয়াপল্টন এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এনজেডএফ গার্মেন্টসের কয়েকশো শ্রমিক দুপুর পৌনে ১২টার দিকে পল্টন থেকে মিছিল নিয়ে তোপখানা রোডের শ্রম অধিদফতর ভবন ঘেরাও করেন। কিছুক্ষণ পর পুলিশ বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। এতে পুলিশ প্রথমে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

জানা যায়, পরে আবার শ্রমিকরা একত্রিত হয়ে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করতে একাধিক টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপ করেছে পুলিশ।