• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

আ. লীগের নিবন্ধন বাতিল কবে, জানালেন সিইসি

আ. লীগের নিবন্ধন বাতিল কবে, জানালেন সিইসি
আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত বিষয়ে সরকারি গেজেট বা অফিসিয়াল ডকুমেন্টস হাতে আসার পর নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা কার্টার সেন্টারের সঙ্গে সোমবার (১২ মে) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাসির উদ্দীন বলেন, প্রজ্ঞাপনটা আসতে দেন। আমরা গ্যাজেটের জন্য অপেক্ষা করছি। যখন দেখবেন আকাশে সূর্য উঠে গেছে, তখন সব পরিষ্কার হয়ে যাবে, অপেক্ষা করেন। উই আর ওয়েটিং ফর দি গেজেট নোটিফিকেশন টু কাম।

যুক্তরাষ্ট্রভিত্তিক কার্টার সেন্টার সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, গত ৩ নির্বাচনে কার্টার গ্রুপ পর্যবেক্ষক হিসেবে আসেননি। এবার আসার জন্য উনারা আগ্রহী। আমরা স্বাগত জানিয়েছি।

সিইসি আরও বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তারা জানতে চেয়েছেন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আমাদের যে ওয়াদা করেছি, তা পালনে যাবতীয় প্রস্তুতি সম্পর্কে অবগত করেছি।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক কয়েকটি দলের দাবির মুখে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষিত হলে দলটি নিবন্ধন বাতিল হয়ে যায়।