• আজ ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ |

সিরাজদিখানে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে মারধর,অর্থ আদায়ের অভিযোগ!

| নিউজ রুম এডিটর ১১:০৪ অপরাহ্ণ | জুন ৩, ২০২৫ মুন্সীগঞ্জ, সারাদেশ

 

সিরাজদিখান প্রতিনিধিঃমুন্সিগঞ্জের সিরাজদিখানে ডিবি পুলিশ পরিচয়ে শামীম দেওয়ান নামে এক ব্যক্তিকে তুলে নিয়ে মারধর করে অর্থ আদায় করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (২৯মে) বিকাল অনুমান ৫ টার দিকে উপজেলার সিরাজদিখান বাজারস্থ সোনালী ব্যাংক সংলগ্ন রোড থেকে ডিবি পরিচয়ে ওই ব্যক্তিকে তুলে নিয়ে মারধর ও অর্থ আদায়ের এ ঘটনা ঘটে। সে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামের নাজিম উদ্দিন দেওয়ানের ছেলে।

এ ঘটনায় পরদিন শুক্রবার (৩০ মে) ভুক্তভোগী শামীম দেওয়ান সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করে বলেন, আমি গত বৃহস্পতিবার বিকালে আমার ব্যক্তিগত কাজে সিরাজদিখান বাজারে যাই। বিকাল ৫ টার দিকে সোনালী ব্যাংক রোড থেকে ৪ জন লোক এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বলে আমার নামে মামলা আছে। পরে তারা আমাকে থানায় যেতে বলে। আমি তাদের কথা মত তাদের গাড়ীতে উঠি। গাড়ীতে উঠার পর তারা আমাকে মারধর করে এবং নানা প্রকার হুমকি প্রদান করে। তখন তারা আমার বিকাশ একাউন্ড থেকে মুক্তিপন বাবদ ৬৬ হাজার টাকার মত তারা নিয়ে যায়।একপর্যায়ে আমি তাদের মারধরের কারণে জ্ঞান হারিয়ে ফেলি। রাত আনুমানিক ১ টার দিকে রায়েরবাগ এলাকা থেকে তারা আমাকে ছেড়ে দেয়। এরপর আমি সিএনজিতে করে নিমতলায় এসে পরিবারের লোকজনকে খবর দেই। তারা আমাকে সেখান থেকে নিয়ে এসে হাসপাতালে চিকিৎসা দেয়। পরে আমি সন্দেহভাজন কয়েকজনের নাম উল্লেখ করে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, অভিযোগ করেছি দুদিন হলো। অভিযোগটি থানার ওসির কাছে আছে। এ ব্যপারে আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন এখনো তদন্ত চলছে। আমি এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও জড়িতদের বিচার চাই।

সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমি তাদের বলেছি বিকাশের যে নাম্বার গুলোর মাধ্যমে টাকা নিয়েছে সেই নাম্বার গুলো দিতে। সেগুলো পেলেই আমরা ব্যাবস্থা গ্রহন করবো।