• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

কালীগঞ্জে ভিজিএফের ১৫৪৫ কেজি চাল উদ্ধার

| নিউজ রুম এডিটর ৭:৫২ পূর্বাহ্ণ | ০৬/০৬/২০২৫ আইন ও আদালত

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে ঈদে দরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্ধকৃত এক হাজার ৫৪৫ কেজি সরকারি ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। দুটি পৃথক স্থান থেকে এসব চাল জব্দ করে সন্ধ্যায় তুষভান্ডার ইউনিয়ন পরিষদের গোডাউনে রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার করিমপুর চৌধুরী মোড় এলাকার এ আর এস ট্রেডার্স এর গুদামে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে বিতরণের জন্য এবারও ওই চাল বরাদ্ধ দিয়েছে সরকার। ওই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য আরজিনা বেগমের মাধ্যমে চালগুলো বিতরণের কথা ছিল।

তুষভান্ডার ইউনিয়নে চাল বিতরণের ট্যাগ অফিসার ও একই সাথে উপজেলা সমাজসেবা অফিসার শুকান্ত সরকার জানান, নিজের অনুক‚লে বরাদ্ধকৃত চাল বিতরণের বিপরীতে ওই নারী সদস্যের বিরুদ্ধে কালোবাজারে বিক্রির অভিযোগ ওঠে। ফলে বিতরণকেন্দ্র তুষভান্ডার সরকারি রমনীমোহন বালক উচ্চ বিদ্যালয় চত্বর থেকে প্রথমে ২০০ কেজি চাল জব্দ করা হয়।

এরপর কালীগঞ্জ বাজারের এস এ ট্রেডার্সের স্বত্তাধিকারী মো. আবু সায়েমের গোডাউনে অভিযান চালিয়ে আরও এক হাজার ২৪৫ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে।

অভিযুক্ত মহিলা সদস্য আরজিনার সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঊর্দ্ধতন কতৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা অফিসার।