• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

নারায়ণগঞ্জে মধ্যরাতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ২

| নিউজ রুম এডিটর ৪:০৩ পূর্বাহ্ণ | ১২/০৬/২০২৫ আইন ও আদালত, লিড নিউজ

নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (১১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের সহায়তায় এবং সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন, বন্দর উপজেলার বাড়ইপাড়া এলাকার নূর আলম ও শহরের তল্লা এলাকার পাপ্পু।

অভিযান শেষে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম মল্লিক সাংবাদিকদের জানান, মাদক সন্ত্রাস নির্মূলে চারারগোপ এলাকায় ঝটিকা অভিযান চালায় যৌথবাহিনী। সেখানে কুমুদিনী খাল পাড় ও জেটির নীচ সহ বিভিন্ন স্থানে তল্লাশি করে উদ্ধার হয় রামদা, বগি, চাইনিজ কুড়াল ও ছুরিসহ বিভিন্ন ধরণের ২৭ টি ধারালো অস্ত্র। এছাড়াও উদ্ধার হয় ৬৭ পিস ইয়াবা, হেরোইন, ১০টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ সাড়ে ১৬ হাজার টাকা।

এসময় সেখান থেকে এসব অস্ত্র, মাদক ও জব্দকৃত অবৈধ সামগ্রীসহ আটক করা হয় বন্দর উপজেলার বাড়ইপাড়া এলাকার নূর আলম ও শহরের তল্লা এলাকার পাপ্পুকে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।