• আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার |

ইসরাইলে নতুন করে মিসাইলের বহর ছুঁড়ল ইরান

| নিউজ রুম এডিটর ৭:৫১ অপরাহ্ণ | ১৫/০৬/২০২৫ আন্তর্জাতিক, লিড নিউজ

ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার (১৫ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার কিছু পরে হামলার তথ্য নিশ্চিত করেছে ইরান এবং ইসরাইল উভয় পক্ষই।

ইরাইলের হামলার জবাবে তৃতীয় দিনের মতো পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। শনিবারের ছবি
ইরাইলের হামলার জবাবে তৃতীয় দিনের মতো পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ইসরাইলের অভ্যন্তরে নতুন প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। দেশজুড়ে বিভিন্ন স্থান থেকে ইসরাইলের উদ্দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এই ঘোষণা আসে ঠিক কয়েক মিনিট পর, যখন ইসরাইলি সেনাবাহিনী নতুন করে ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা দেয় এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইরান আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সেনাবাহিনী নাগরিকদেরকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলেছে।

টাইমস অব ইসরাইল জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় উত্তর ইসরাইলজুড়ে সাইরেন বেজে উঠছে। অল্প কিছুক্ষণ আগে মধ্য ইসরাইল ও জেরুজালেম অঞ্চলেও সাইরেন বাজে।

যেসব এলাকায় সাইরেন বাজছে, সেখানে নাগরিকদেরকে আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।

গত শুক্রবার ভোররাতে ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা শুরু করে ইসরাইল। দেশটির সশস্ত্র বাহিনী এই হামলার নাম দেয় ‘অপারেশন রাইজিং লায়ন’। জবাবে ড্রোন এবং বিভিন্ন ধরনের মিসাইল দিয়ে পাল্টা হামলা শুরু করে ইরান।

টানা তিন দিন ধরে দুই দেশ পাল্টাপাল্টি হামলা চলিয়ে যাচ্ছে। এতে দুই দেশের বহু স্থাপনা ধ্বংস হয়েছে। উভয়পক্ষের কয়েকশত মানুষ হতাহত হয়েছেন।