• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কুড়িগ্রামে ১হাজার পিস ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারি আটক

| নিউজ রুম এডিটর ৮:২২ অপরাহ্ণ | ২১/০৭/২০২৫ কুড়িগ্রাম, সারাদেশ

হমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে ১ হাজার ৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক লক্ষ ৮২ হাজার ৫শ’ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের সোমবার (২১জুলাই) দুপুরে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে রবিবার (২০জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া গ্রামে মর্জিনা খাতুনের বাড়িতে আসামীদের আটক করা হয়।

আটককৃত মাদক কারবারিরা হলেন বাবুল মিয়া (৩২) ও মোছাঃ মর্জিনা খাতুন (৪৩)। তারা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি চৌকষ টিম সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক ও নগদ অর্থসহ মাদক কারবারিদের হাতেনাতে আটক করে। পরে আটককৃতদের বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিল। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যহত থাকবে।