• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ধামরাইয়ে দুই শতাধিক পূজামন্ডপে প্রায় ১৫ লক্ষ টাকা অনুদান প্রদান

| নিউজ রুম এডিটর ৬:০৬ অপরাহ্ণ | ২৯/০৯/২০২৫ ধর্ম, সারাদেশ, হিন্দু

 

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে দুই শতাধিক পূজা মন্ডপে অনুদান প্রদান করা হয়েছে। প্রতিটি মন্ডপে প্রদানকৃত অনুদানের পরিমান ৫-১০ হাজার টাকা। এতে মোট অনুদানের পরিমান দাঁড়িয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা।
আজ রবিবার দুপুরে ধামরাইয়ে ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদানের অর্থ প্রদান করা হয়।

ঢাকা-২০ আসন (ধামরাই) থেকে এমপি প্রার্থী হিসেবে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান এবং তার পক্ষে এই অনুদানের অর্থ প্রদান করেন।

ধামরাই উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি খন্দকার আইয়ুব, ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুতাহের মুকুট, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ সহ বিভিন্ন পূজামন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বীরা এসময় উপস্থিত ছিলেন।