• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

লকডাউন

লকডাউন’ ঘিরে রাজধানীতে আইন-শৃঙ্খলা বাহিনীর ১২ হাজার সদস্য মোতায়েন

| Peoples News ২:২৭ অপরাহ্ণ | ১৩/১১/২০২৫ জাতীয়

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর ১২ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।

মোড়ে মোড়ে অবস্থান, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট আর টহলের মাধ্যমে যেকোনো ধরনের নাশকতা রোধে শক্ত অবস্থানে রয়েছেন তারা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সাঁজোয়া যান, পাশেই অবস্থান করছেন বিজিবি সদস্যদের। রাজধানীর বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে এমন ১২ প্লাটুন বিজিবি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে নাশকতা ঠেকাতে বিজিবির পাশাপাশি টহলে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও।

এদিকে, রাজধানীতে ৭০টি টহল, ৪০টি চেকপোস্ট বসিয়েছে র‌্যাব। পাশাপাশি রয়েছে গোয়েন্দা নজরদারি। নাশকতার তথ্য পেলেই চলছে অভিযান। দায়িত্ব পালন করছে ৪ হাজার সদস্য।

আর রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। অস্থায়ী চেকপোস্টে চলছে তাদের তল্লাশি কার্যক্রম।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম জানান, অপ্রীতিকর পরিস্থিতি রোধে নিয়মিতদের পাশাপাশি মাঠে কাজ করছে অতিরিক্ত ৭ হাজার সদস্য। অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না।

অন্যদিকে, লকডাউনের নামে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।