• আজ ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

সারাদেশ

সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

| Peoples News ৭:৩২ অপরাহ্ণ | ২৩/০৫/২০২৬ সাতক্ষীরা, সারাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি: গ্রাম পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচার নিশ্চিত করতে কার্যক্রম চালাচ্ছে গ্রাম আদালত কার্যক্রম। তবে এখনো অনেক মানুষ এ বিষয়ে অজ্ঞাত। এ বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসাধারণের সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় সুধীজনরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। বক্তব্য দেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাব সভাপতি আর কে বাপ্পা, সুশীলনের ম্যানেজার মামুন হোসেন এবং ব্রেকিং দ্য সাইলেন্সের ম্যানেজার সোহেল মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, গ্রাম আদালতকে আরও কার্যকর করতে হলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। এটি স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম হলেও তথ্যের অভাব ও প্রচারের ঘাটতির কারণে অনেকেই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

কর্মশালায় কয়েকটি সুপারিশও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে প্রচার কার্যক্রম জোরদার করা, জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ বৃদ্ধি এবং গণমাধ্যমকে আরও সম্পৃক্ত করা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এমন কর্মশালা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পি নিউজ সাতক্ষীরা