• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি।। মহান স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে টানা দুই দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানিসহ সকল প্রকার কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন।

তিনি জানান, গতকাল শনিবার (২৬ মাচর্) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারনে বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল। রোববার (২৭ মার্চ) দুপুর ১২ টার পর থেকে ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়েছে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, সকাল থেকে ভারত হতে পণ্য আমদানি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বন্দরের ওয়্যার হাউজ সুপার রেজাউল হকের মৃত্যুতে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়। দুপুর ১২টার পর ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করছে। সেই সঙ্গে বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য খালাস ভর্তি ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম চলছে।