• আজ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী, এক লক্ষ টাকা জরিমানা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি, খোলা পরিবেশে সেগুলো ভাজা এবং ময়লাযুক্ত ময়দা ব্যাবহার করার অপরাধে চারটি কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উৎপাদিত সেমাইগুলো জব্দ করা হয়। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ডাঙ্গাপাড়ায় বিএসটিআই ও পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-এ আলম।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ আলম জানান, রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করছে, এমন অভিযোগের ভিত্তিতে রংপুরে বিএসটিআইয়ের সহযোগিতায় হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় কিছু অবৈধ সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেছি। অভিযানকালে কারখানাগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন, বাজারজাত করণ এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কারখানা পরিচালনা করার অপরাধে চার সেমাই কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।