• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

হিলিতে ১লা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন

| নিউজ রুম এডিটর ৭:০৮ অপরাহ্ণ | ১৪/০৪/২০২২ দিনাজপুর, সারাদেশ

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের হিলিতে মঙ্গল শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ও মধ্য দিয়ে ১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ১লা বৈশাখ বাংলা নববর্ষ এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনাসভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, পারুল নাহারসহ অনেকে উপস্থিত ছিলেন।