• আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

লালমনিরহাটে সড়কে প্রাণ গেল যুবকের

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দূর্ঘটনায় মামুন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় মামুনের চাচা রিয়াজ হোসেন আহত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মে) সকালে উপজেলার সাব- রেজিস্টার অফিসের সামনে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত মামুন পাটগ্রাম পৌরসভার সোহাগপুর এলাকার মালেকুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে চাচা রিয়াজসহ পাটগ্রাম থেকে রংপুরে যাওয়ার পথে হাতীবান্ধা সাব- রেজিস্টার অফিসের সামনে বুড়িমারী- লালমনিরহাট মহাসড়কে একটি বাই সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এসময় মোটর সাইকেলে থাকা মামুন ও রিয়াজ ছিটকে পরে গেলে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষনা করেন।

হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।