• আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

লাইসেন্স না থাকায় ৭ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

| নিউজ রুম এডিটর ৮:৫২ অপরাহ্ণ | ২৮/০৫/২০২২ লিড নিউজ, স্বাস্থ্য

ময়মনসিংহের ভালুকায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালিয়েছে উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে অভিযান শুরু করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসেন।

প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এ অভিযানে ১২টি ডায়াগনস্টিক সেন্টার ও ২টি হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭টি ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা, ৪টিকে সাময়িক বন্ধ ও ২টি হাসপাতালকে সতর্ক করা হয়।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হান্নান, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মিজানুর রহমান, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সুমন, ভালুকা মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক নুর কাশেম ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক বিলাস সরকার প্রমুখ।

অভিযান শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসেন সাংবাদিকদের জানান, বেশ কয়েকটি অবৈধ ক্লিনিক- ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। এছাড়া আরও কয়েকটিকে সাময়িক বন্ধ ও সতর্ক করা হয়েছে।