=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

| নিউজ রুম এডিটর ৭:০০ অপরাহ্ণ | ১১/০৮/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিম (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পানাতিপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ফাহিম ওই এলাকার মহুবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে মায়ের সাথে খেলা করছিল শিশু ফাহিম। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের তাদের ঘরে আগুন লাগে। মা আগুন নেভাতে গেলে ওই শিশুটি তাদের ঘরের টিনের বেড়ায় হাত দেয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

সিঙ্গিমারী ইউনয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।