• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

দুই দিনে উদ্ধার হলো বঙ্গোপসাগরে ডুবে যাওয়া সাত জেলের লাশ

| নিউজ রুম এডিটর ৮:৩২ অপরাহ্ণ | ২১/০৮/২০২২ লিড নিউজ, সারাদেশ

বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারডুবির ঘটনায় দুদিনে নিখোঁজ সাত জেলের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেল থেকে দুজনের লাশ উদ্ধারের পর আজ রোববার আরও পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রলারডুবির ঘটনায় এখনো এক জেলে নিখোঁজ।

মৃত জেলেদের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের জাকির হোসেন নামের এক ব্যক্তির একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান ১৯ জন জেলে। প্রতিকূল আবহাওয়ার কারণে সাগর উত্তাল হলে শুক্রবার ট্রলারটি নিয়ে মাঝি-মাল্লারা উপকূলের দিকে ফিরে আসছিলেন। ফেরার পথে দুপুরে উপকূল থেকে প্রায় চার নটিক্যাল মাইল দূরে ফাড়ারচর এলাকায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আট জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করেন কোস্টগার্ডের সদস্যরা। পরে সাঁতার কেটে আরেকটি ফিশিং ট্রলারে উঠে তিন জেলে জীবিত অবস্থায় তীরে আসেন। নিখোঁজ হন আট জেলে।

আজ সকালে বঙ্গোপসাগরে নাজিরার টেক পয়েন্ট থেকে স্থানীয়রা আজিজুল হক, হোছেন আহমেদ ও নুরুল আবছার নামে তিন জেলের লাশ উদ্ধার করেন। বিকেল সাড়ে চারটার দিকে উপকূলে ভাসমান অবস্থায় থাকা আনোয়ার হোসেন ও নুরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। গতকাল বিকেলে মহেশখালীর সোনাদিয়া চ্যানেল থেকে উদ্ধার করা হয় মোহাম্মদ তৈয়ব ও সাইফুল ইসলাম নামের আরও দুই জেলের লাশ।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, শুক্রবার দুপুরে সাগরে ট্রলারডুবির ঘটনায় আট জেলে নিখোঁজ হন। এর মধ্যে শনিবার ও রোববার বিকেল পাঁচটা পর্যন্ত সাত জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে নিখোঁজ আছেন খোরশেদ আলম নামের এক জেলে। তিনি আরও বলেন, সাগরে অতিরিক্ত বোট নামিয়ে নিখোঁজ জেলের সন্ধান চলছে।